back to top
Wednesday, July 22, 2026

রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছে পরীমনিকে

| ০৮ জানুয়ারি, ২০২৬ ০৬:২৮

একগুচ্ছ নতুন ছবিতে রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু ছবি প্রকাশ করেছেন পরীমনি।

আধুনিক ও আভিজাত্যের মিশেলে তৈরি এই পোশাকে তাকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো দেখাচ্ছে।

অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা।

পরীর এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে তার গলার নেকলেসটি।

নেকলাইনের সঙ্গে মানানসই ক্রিস্টাল নেকলেসটি তার সৌন্দর্যে নতুন পালক যোগ করেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পরীর হাতের সেই স্নিগ্ধতা।

গ্ল্যামারাস লুকের সঙ্গে তাল মেলাতে হাতে ছিল হালকা মেহেদির আলপনা, যা আধুনিক সাজে ট্র্যাডিশনাল আমেজ তৈরি করেছে।

পরীমনির মেকআপেও ছিল পরিমিতিবোধ ও আভিজাত্যের ছাপ। সফট গ্লোয়িং মেকআপ, চোখের নিখুঁত কাজ আর ন্যাচারাল লিপ কালারে তিনি যেন ধরা দিয়েছেন পূর্ণ এক এলিগ্যান্ট অবয়বে।

ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। কমেন্ট বক্সে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও তার এই মোহনীয় রূপের প্রশংসা করছেন।

আরও পড়ুন

সর্বশেষ