back to top
Tuesday, October 20, 2026

চবিতে শিক্ষার্থীদের হাতে আওয়ামী পন্থি শিক্ষক আটক

| ১০ জানুয়ারি, ২০২৬ ০৮:৩৯
জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে।

শনিবার (১০ জানুয়ারি) ভর্তি পরীক্ষা চলাকালে তিনি ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। আওয়ামীপন্থি এই শিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে গণহত্যাকে সমর্থন এবং ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করার অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

জানা গেছে, সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভ ভর্তি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি পৃথক তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠির ভিত্তিতে তিনি ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে ক্যাম্পাসে উপস্থিত হন। বিষয়টি জানতে পেরে চাকসু’র প্রতিনিধিরা তাকে আটক করতে এগিয়ে যান। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে তিনি আইন বিভাগের পেছনের একটি রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।

চাকসু’র আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, জুলাই আন্দোলনের গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভ’র বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মামলা করেন। আইন অনুষদের এক শিক্ষার্থী জুবায়েরের বিরুদ্ধে এমন মামলা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ