গত ২৬শে জুন ২০২৬ শুক্রবার ছোট কাগজ উপসর্গ, ভাটিয়াল এবং সবুজের জয়যাত্রার যৌথ উদ্যোগে থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি মিলনায়তনে জুহি সেনগুপ্তার উপস্থাপনায় অনুষ্ঠিত হলো কবি গোষ্ঠবিহারী সাহা বিরচিত নির্বাচিত কবিতা গ্রন্থের প্রকাশনা ও পাঠ পর্যালোচনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও আদিবাসী চিন্তক হাফিজ রশিদ খান। অতিথি হিসেবে উপস্থিত ছলেন প্রিয়তোষ নাথ, প্রাক্তন প্রধান শিক্ষক, সরকার হাট এন.আর হাই স্কুল, মিরসরাই; শাহাব উদ্দিন নীপু, সভাপতি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; দেবাশিস রুদ্র, সভাপতি, ত্রিতরঙ্গ আবৃতি দল, চট্টগ্রাম; মনিরুল মনির কবি, সম্পাদক ও প্রকাশক খড়িমাটি।
স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির প্রকাশক আলমগীর মাসুদ ।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপসর্গ সম্পাদক কবি ও গল্পকার দেবব্রত সেন। পাঠ পর্যালোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট কবি ও গল্পকার জিন্নাহ চৌধুরী, শিক্ষাবিদ নুরুল করিম, কবি ওবায়েদ মজুমদার, লেখক ও শিক্ষাবিদ মারুফা আক্তার প্রমুখ কবিতা পাঠ করেন সুজয় দে, সঙ্গীত পরিবেশন করেন কিংশুক দাশ চৌধুরী,
