back to top
Thursday, July 2, 2026

লামায় শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি | ২৮ জুন, ২০২৬ ০৬:১৯

অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টি জনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮জুন) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল মোহাম্মদ সোলায়মান, জুনিয়র কনসালটেন্ট (শিশু) এপিএম আব্দুল খালেক, মেডিকেল অফিসার মো. ফরহাদ উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া ও লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) গোলাম মোস্তফা লিটন বলেন, রবিবার ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬৭৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস পর্যন্ত ১৯ হাজার ৯৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের মাধ্যমে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত পাড়াগুলোতে ক্যাপসুল খাওয়ানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতি কেন্দ্রে ২জন করে ২৮৮জন স্বাস্থ্য কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করছেন।

আরও পড়ুন

সর্বশেষ