back to top
Wednesday, July 1, 2026

প্রতিষ্ঠাতাদের সম্মাননা, নতুন নেতৃত্বের অভিষেকে প্রাণবন্ত রাউজানের অদুদ স্মৃতি সংঘ

 গাজী জয়নাল আবেদীন, রাউজান: | ২৮ জুন, ২০২৬ ১৩:০৩

ঐতিহ্য, সামাজিক দায়বদ্ধতা এবং প্রজন্ম থেকে প্রজন্মে মানবকল্যাণের অঙ্গীকারকে আরও সুসংহত করার প্রত্যয়ে চট্টগ্রামের রাউজানের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘ-এর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নোয়াজিষপুরের অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্টজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে অতীতের অর্জন, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উদযাপন পরিষদের আহ্বায়ক মুহাম্মদ আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কাজী মনছুর মাহমুদ।

মুনির উদ্দিন সিকদার ও নাছির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, একটি সামাজিক সংগঠনের শক্তি শুধু এর সাংগঠনিক কাঠামোয় নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় নিহিত। প্রতিষ্ঠাতাদের আদর্শকে ধারণ করে নতুন নেতৃত্ব সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন সিকদার, সেকান্দর আলম চৌধুরী, কাজী নজরুল ইসলাম ও কাজী মাহবুবুল আলম। তাঁরা সংগঠনের প্রতিষ্ঠাকালীন নানা স্মৃতি তুলে ধরে বলেন, সামাজিক সম্প্রীতি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার বিকাশে অদুদ স্মৃতি সংঘ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা, বাবু অশ্বিনী কুমার নাথ, ব্যাংকার মোরশেদুল আলম সিকদার, জামশেদুল আলম চৌধুরী, কাজী মাঈনুদ্দীন, জানে আলম চৌধুরী, জামাল উদ্দিন সিকদার, কাজী রফিকুল ইসলাম, ব্যাংকার খোন্দকার আবুল হোসেন, উদযাপন পরিষদের সদস্যসচিব মাস্টার লোকমান চৌধুরী, মনিরুল হক চৌধুরী বাবু, হেলাল উদ্দিন সিকদার, ব্যাংকার হাসনাতুল করিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এস এম হাছান জাবেদ, সিনিয়র সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী, কাজী কামাল উদ্দিন, এস এম জাহেদ, ক্রীড়া সংগঠক শাহাজাহান সিকদার, আবদুল মোতালেব সিকদার শাকু, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদার, সাংগঠনিক সম্পাদক সেফায়েতুল করিম চৌধুরী এবং কার্যকরী কমিটির সদস্য কাজী মারুফ হোসেন।

এর আগে দিনের কর্মসূচির শুরুতে মহান দানবীর মরহুম সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর কবরে জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তাও তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ঐতিহ্য ও মূল্যবোধের ভিত্তিতে অদুদ স্মৃতি সংঘ ভবিষ্যতেও সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে আরও কার্যকর ভূমিকা রেখে রাউজানের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন

সর্বশেষ