back to top
Wednesday, July 22, 2026

ডিডিআরসি’র উদ্যোগে চট্টগ্রামে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হলো

অনলাইন ডেস্ক | ০৬ জুলাই, ২০২৬ ১৩:৩৫

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে এবং সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও লিলিয়ানা ফন্ডস-এর সহায়তায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের অধীনে আজ ৬ জুলাই ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।” প্রতিপাদ্যে স্থানীয় প্রতিবন্ধী শিশু, যুব, কেয়ারগিভার এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শহিদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকাল ৪ ঘটিকায় র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়।

১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষ্যে স্কুলের ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী শিশু ও যুবরা এক আকর্ষণীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রামীণ বিভিন্ন দৃশ্য রং পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তোলার দক্ষতা প্রদর্শন করেন। বিচারকদের বিবেচনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী হোসনা আক্তার লাভলী, অটিজম প্রতিবন্ধী ছাত্রী মিথিলা নাথ এবং শারিরীক প্রতিবন্ধী ছাত্রী জান্নাতুল ফেরদৌস আকশা। বাদবাকী অংশগ্রহণকারীবৃন্দকেও সান্তনা পুরষ্কার বিতরন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ, নির্বাহী পরিচালক ডিডিআরসি, জনাব মোশাররফ হোসেন, উপপরিচালক, চট্টগ্রাম জেলা বিআরডিবি কার্যালয়, জনাব সৌমেন ব্যানার্জী, প্রধান শিক্ষক, শহিদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ ইসহাক মিয়া, প্রোজেক্ট কোঅর্ডিনেটর, ডিডিআর, জনাব নুরুন্নাহার, ফিল্ড ট্রেনার ডিডিআরসি।

অনুষ্ঠানের শুরুতে ডিডিআরসির প্রোজেক্ট কোঅর্ডিনেটর ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবসের ধারনাপত্র উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে জানান, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড (বিআরডিবি) পল্লী উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও যুবসহ সকল মানুষের কৃষি, শিল্প, সমবায়সংগঠন ও উদ্ভাবনী কাজের মাধ্যমে এগিয়ে নেয়ার মহান কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে।

বিশেষ অতিথি জনাব সৌমেন ব্যানার্জী ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করার জন্য ডিডিআরসি ও সরকারকে ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, ডিডিআরসি স্থানীয় প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে সমাজভিত্তিক কর্মসূচী বাস্তবায়ন করছে যা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরডিবি চট্টগ্রাম কার্যালয়েল উপপরিচালক মহোদয় জনাব মোশাররফ হোসেন ডিডিআরসি কর্তৃক ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করার জন্য এবং তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, বিআরডিবি নারী এবং প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নে বিআরডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিআরডিবির চট্টগ্রাম কার্যালয়ের কর্মসূচীতে তিনি স্থানীয় প্রতিবন্ধী নারী ও যুবদের বিভিন্ন দক্ষতা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা করবেন যাতে প্রতিবন্ধী মানুষও সমাজে পিছিয়ে না থাকে।

চট্টগ্রামে বৈরী আবহাওয়া বহমান থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের কেয়ারগিভারগন ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবসে অংশগ্রহণ করার তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ, নির্বহাী পরিচালক ডিডিআরসি। তিনি আরো বলেন, ডিডিআরসি বিগত ২১ বছর যাবত চট্টগ্রামে কাজ করছে। বিআরডিবি এই সকল জনগোষ্ঠীকে তাদের কর্মসূচীতে অন্তর্ভূক্ত করলে তারা আরো এগিয়ে যাবে। তিনি শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, বিআরডিবি উপপরিচালক মহোদয় এবং অংশগ্রহণকারী যুব ও শিশু প্রতিবন্ধী ও তাদের অভিভাববকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান|

আরও পড়ুন

সর্বশেষ