রাঙামাটির লংগদু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনসন চাকমা নিজ বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে মারা যান। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং উপজেলার মহাজনপাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
