back to top
Saturday, September 5, 2026

হাটহাজারীতে চা দোকান কর্মচারী কিশোরের আত্মহত্যা

হাসান চৌধুরী প্রতিনিধি, ​হাটহাজারী, চট্টগ্রাম | ২১ জুলাই, ২০২৬ ০৫:০১

​চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (১৬) নামের এক চা দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।
​সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাহবুব মাস্টার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​মারা যাওয়া কিশোর রিপন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা বলে জানা গেছে। তিনি ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড়ে একটি চায়ের দোকানে দীর্ঘদিন ধরে কাজ করতেন এবং ওই এলাকার মাহবুব মাস্টারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
​প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে রাতে বাসায় ঘুমাতে গেলেও সোমবার সকালে তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পাওয়া যায়। এরপর দরজা ভেঙে রুমে প্রবেশ করে পাখা বা সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানানো হয়।
​পরবর্তীতে ৯৯৯-এ কল করে মডেল থানার পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
​এ বিষয়ে ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, সকালে মানুষের জমায়েত দেখে তিনি সেখানে গিয়ে চা দোকান কর্মচারী রিপনের আত্মহত্যার বিষয়টি দেখতে পান এবং মডেল থানা পুলিশকে জানান। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

সর্বশেষ