পাকিস্তান জাতীয় পরিষদের পঞ্চম স্পিকার, সাবেক অস্থায়ী প্রেসিডেন্ট, উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম অগ্রনায়ক এবং শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর স্মরণে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদস্থ শফি ভবনে কিউসি শিপিং লিমিটেডের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরী ছিলেন উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির একজন প্রভাবশালী নেতা। একই সঙ্গে তিনি শিক্ষা বিস্তার, মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উল্লেখ করে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানে কিউসি শিপিং লিমিটেড, কিউসি লজিস্টিক লিমিটেড ও জে শিপিং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কিউসি শিপিং লিমিটেডের নির্বাহী পরিচালক জে.এ.এম. ইকবাল হাসান, সহকারী জেনারেল ম্যানেজার এনামুল হক ও নাছির উদ্দীন, আইটি ম্যানেজার সাজ্জাদুর রহমান। এছাড়া কিউসি লজিস্টিক লিমিটেডের জেনারেল ম্যানেজার খন্দকার মাসুদুল আলম, সহকারী জেনারেল ম্যানেজার হারুন রশিদ ও মিজানুর রহমান এবং জে শিপিং লিমিটেডের ম্যানেজার নাসির উদ্দিন ও তহিদুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিউসি শিপিং লিমিটেডের হিসাব রক্ষক প্রধান শফিকুল ইসলাম, সহকারী ম্যানেজার আহমেদ শুকানৌ চৌধুরী ও নাছির উদ্দীন, সহকারী ম্যানেজার মোহাম্মদ করিম উদ্দিন রেজভী, মিথুন দে, বিধান পাল, আলমগীর কবির, মোহাম্মদ এরশাদ চৌধুরী, প্রেস সচিব খোরশেদ আলম, হেলাল উদ্দিন, মো. কিজির আলম, মজিবুর রহমান, শফিকুল ইসলাম, সালাউদ্দিন, আবু বক্কর, আবদুল গাফফার, মোরশেদুল আলম, মনজুরুল আলম, তসলিম উদ্দিন, মো. সাহেদ, তৌহিদুল, জয়নাল আবেদীন, লিয়াকত আলী, ফজলুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। দোয়া মাহফিল শেষে মরহুম এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং কিউসি শিপিং লিমিটেড, কিউসি লজিস্টিক লিমিটেড ও জে শিপিং লিমিটেডের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
