back to top
Wednesday, July 22, 2026

লামায় প্রেকিকের সাথে পালিয়ে বোনের বিয়ে, অভিমানে বড় ভাইয়ের আত্মহত্যা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি | ২২ জুলাই, ২০২৬ ১৩:৩৪

প্রেকিমের সাথে বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২২ জুলাই) গভীর রাতে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। মো. হাসান চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও টেক এলাকার মনু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়াস্থ একটি ভাড়া বাসায় বসবাস ও একটি ফার্নিচার দোকানে কাজ করতেন হাসান।
সূত্র জানায়, কয়েকদিন আগে মো. হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অমতে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কান্ড মেনে নিতে না পেরে হাসান মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্ষোভ ও অভিমান করে ভাড়াবাসার বীমের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। পরে স্বজনেরা ঘরের ভিতর হাসানের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বলেন, প্রাথমিক সূরতহাল শেষে হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধরা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত বলা যাবে।
বোনের বিয়ে, অভিমানে বড় ভাইয়ের আত্মহত্যা

আরও পড়ুন

সর্বশেষ