back to top
Monday, August 3, 2026

নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ ফটিকছড়ি গড়তে সকলের সহযোগিতা চান এমপি সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | ২৬ জুলাই, ২০২৬ ১০:৫৫

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ ফটিকছড়ি গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে শনিবার (২৫ জুলাই) বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করতে, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমৃদ্ধি বাংলাদেশ গড়তে আমরা সবাই তাকে সহযোগিতা করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ