প্রতিনিধি সাংস্কৃতিক সংগঠন খিড়কির উদ্যোগে ৩১ জুলাই, নগরীর সিআরবি’তে প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাসুদ খান খোকন, সহ-সভাপতি এম এ মুছা, সহ-সভাপতি বাবুল হক, সাধারণ সম্পাদক রাজিব, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা সাগর, সহ-সাধারণ সম্পাদক ফারুক হাসান, কণ্ঠ শিল্পী মেজবাহ উদ্দিন ঝিনুক, কণ্ঠশিল্পী রিদুওয়ান, নাট্য অভিনেতা রাজ খান, মডেল কাজল, গীতিকার হারুন উর রশিদ, গীতিকার রফিক তালুকদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে একই দিনে নগরীর একটি রেষ্টুরেন্টে সংগঠনের সাবেক সহ-সভাপতি,বিশিষ্ট গীতিকার ও সুরকার নুরুল আলমের ৮ম মৃত্যুবার্ষকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুম নুরুল আলমের পরিবারের সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
