back to top
Saturday, September 5, 2026

আমারা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি -প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি | ০৯ আগস্ট, ২০২৬ ১২:২২

প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন গত নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। হুজুরের (মুহিব্বুল্লাহ বাবুনগরী) নির্দেশনায় এবং দোয়ায় আমরা দেশকে বিপদ থেকে রক্ষা করেছি। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমস্যা এখনো কেটে যায়নি আমাদের ঐকবদ্ধ থাকতে হবে।
তিনি ৯ আগস্ট নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় প্রবীণ আলেমে দ্বীন ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে সারা দেশের ৬৪ জন শীর্ষ আলেমদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার এদেশর সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে এবং আমাদের দেশের বিভিন্ন সম্পদের খনি নেজেদের স্বার্থে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। এখন আমাদের বিভিন্ন সমস্যায় পরতে হচ্ছে এবং এদেশের মানুষকে খেসারত দিতে হচ্ছে।
তিনি আরো বলেনি বিগত নির্বাচনে আমাদের প্রতিপক্ষ যারা ছিল তারা সাম্প্রতিক সময়ে বিভ্রান্তি ছড়াচ্ছে,বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। হুজুরের দোয়ায় আমাদেরকে তাদের বিরুদ্ধ একসাথে থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন আপনারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন বিভিন্ন দাবী দিয়েছেন আমরা সব বিষয়ে পরিকল্পনা গ্রহণ করছি। ইনশাআল্লাহ সব সংকট কেটে যাবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ টা ২০ মিনিটের সময় উপজেলার পাইন্দং সিএমবি মাঠে তৈরিকৃত হেলিপ্যাডে হেলিকপ্টারে অবতরণ করেন।
এ সময় স্থানীয় সাংসদ আলহাজ্ব সরওয়ার আলমগীর,রাউজানের সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,রাঙ্গুনিয়ার সাংসদ হুম্মাম কাদের চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম,সাবেক বিচারপতি এডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জীসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তরা তাঁকে বরণ করে নেন।
পরে তিনি বুলেটপ্রুফ বাসযোগে নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসার উদ্দেশ্যে রওনা হন।
সেখানে তিনি প্রবীণ আলেমে দ্বীন ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করবেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সারা দেশের ৬৪ জন শীর্ষ আলেমদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।

এদিকে পাইন্দং থেকে নাজিরহাট পর্যন্ত রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য জনসাধারণ প্রধানমন্ত্রীকে দেখার জন্য উপস্তিত হয়। উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সর্বত্র।
তারা এ সময় তারেক রহমানেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ফটিকছড়িতে অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে অবস্থান ও মোনাজাতে অংশ নেবেন। এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা পুনর্বাসন অনুষ্ঠানে উপস্থিতি হবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ