back to top
Saturday, September 5, 2026

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা

বাদল রায় স্বাধীন, চট্টগ্রাম | ১৫ আগস্ট, ২০২৬ ১২:৫৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, পুরোহিত ও মৃৎশিল্পীদের নিয়ে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র চণ্ডী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। চণ্ডী পাঠ করেন শ্রী শুভ চক্রবর্তী।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি পণ্ডিত গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি বাবু চন্দন মজুমদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার সহ-সভাপতি বাবু প্রদীপ আচার্য্য, সাধারণ সম্পাদক বাবু দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট ভাগবতীয় বক্তা মাষ্টার বিষ্ণুপদ রায়, পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলার সাবেক সভাপতি মাষ্টার বিধান দাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক মাষ্টার হরে কৃষ্ণ তালুকদার, জন্মাষ্টমী পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি বাবু বিকাশ সাহা, সাধারণ সম্পাদক বাবু নারায়ণ মজুমদার, পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নিখিল দাস, জগন্নাথ আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক বাবু মুকুল মজুমদার, সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ের সভাপতি বাবু ডাঃ দিলীপ দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মাষ্টার অশ্বিনী চক্রবর্তী।
মতবিনিময় সভায় পূজামণ্ডপগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন যোগমায়া কালী বাড়ি দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বাবু মনোবিকাশ বণিক। পুরোহিতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাষ্টার প্রদীপ আচার্য্য ও বাবু তুষার ব্যানার্জী।
বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন সাত্ত্বিক ও বৈদিক ধর্মীয় আচারের ভিত্তিতে যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি মেনে পূজা সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানান তারা।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ