back to top
Saturday, September 5, 2026

পূর্ব আবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠিত

সভাপতি: ঝুন্টু, সাধারণ সম্পাদক : রতন

গাজী জয়নাল আবেদীন, রাউজান | ১৭ আগস্ট, ২০২৬ ১১:৪২

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বআবুরখীল তালুকদারপাড়ার সার্বিক উন্নয়ন ও শ্মশান ব্যবস্থাপনার লক্ষ্যে পূর্বআবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় তালুকদারপাড়ার শান্তিময় বিহারে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য (২০২৬-২০২৯) নতুন কমিটি গঠন করা হয়। এতে ঝুন্টু বিকাশ বড়ুয়াকে সভাপতি এবং সাংবাদিক রতন বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি কুনাল বড়ুয়া ও অপু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক শিপলু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সহঅর্থ সম্পাদক অজিত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, সহসাংগঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া, সহ শ্মশান বিষয়ক সম্পাদক অসিম বড়ুয়া, দপ্তর সম্পাদক রানা বড়ুয়া জনি, সহ দপ্তর সম্পাদক আশু বড়ুয়া ও সুজিত বড়ুয়া।
এতে কার্যকরী সদস্য নির্বাচিত হলেন রুবেল বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া, সাগর বড়ুয়া, রুপস বড়ুয়া, উজ্জল বড়ুয়া, জুয়েল বড়ুয়া রকি, নিরু বড়ুয়া, হিমেল বড়ুয়া, রতন বড়ুয়া, সবুজ বড়ুয়া, সুব্রত বড়ুয়া, নয়ন বড়ুয়া ও স্বাগত বড়ুয়া।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা তালুকদারপাড়ার সার্বিক উন্নয়ন, শ্মশানের ব্যবস্থাপনা ও এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ