back to top
Saturday, September 5, 2026

দুবাই থেকে জন্মদিনের শুভেচ্ছা: রাজপথের লড়াকু সৈনিক তসলিম ইমনের প্রতি প্রবাসী বন্ধু মনজুরের ভালোবাসার বার্তা

হাসান চৌধুরী, চটগ্রাম | ২৩ আগস্ট, ২০২৬ ১০:০৫

দূর প্রবাসের হাজার মাইল দূরত্বও কখনো সত্যিকারের বন্ধুত্বের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারে না। হৃদয়ের টানে প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের সাথে নিবিড় যোগাযোগ রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দুবাইয়ের সফল ব্যবসায়ী মোহাম্মদ মনজুর। আজ রাজপথের লড়াকু তরুণ, অকুতোভয় রাজনৈতিক সহযোদ্ধা এবং প্রিয় বন্ধু তসলিম ইমনের জন্মদিন। বিশেষ এই দিনে দূর প্রবাস থেকে বন্ধুকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এই প্রবাসী ব্যবসায়ী।


​আন্দোলন-সংগ্রাম ও রাজপথের প্রতিটি সংকটে যাঁকে সবসময় সামনের সারিতে সরব উপস্থিতি নিয়ে দেখা যায়, সেই লড়াকু সৈনিক তসলিম ইমনের জন্মদিনে রাজনৈতিক অঙ্গন ও বন্ধুহলে বইছে আনন্দের জোয়ার। নেপথ্যে থেকে নেতৃত্ব দেওয়া এবং শত শত সহযোদ্ধাকে আগলে রেখে রাজপথ মাতিয়ে রাখার ক্ষেত্রে তিনি এক অনন্য দৃষ্টান্ত।
​দুবাই থেকে পাঠানো জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বার্তায় বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা মোহাম্মদ মনজুর আবেগঘন কণ্ঠে বলেন,
​”শুভ জন্মদিন প্রিয় বন্ধু এবং রাজনৈতিক সহযোদ্ধা, রাজপথ কাপানো এক অকুতোভয়। রাজপথে সবসময় যাকে দেখা যায় সেই তসলিম তুমি। তোমার হাত ধরে শত শত সৈনিক রাজপথে এখনো রয়ে গেছে, তাদের একজন তুমি। তোমার জন্মদিনে তোমাকে জানাই হাজার ফুলের শুভেচ্ছা। Many many happy returns of the day Toslim Emon!”
​প্রবাসের ব্যস্ততার মাঝেও দেশের ঘাসফুল আর রাজপথের সহযোদ্ধাকে ভোলেননি মোহাম্মদ মনজুর—তার এই আন্তরিকতা বন্ধু মহলে দারুণ প্রশংসিত হয়েছে। জন্মদিনের এই শুভক্ষণে তসলিম ইমনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ