ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে আজ ২৩ অগাষ্ট ২০২৬, বেলা ১১ টায় চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহিত ডিডিআরসি একটি এডভোকেসি সভা আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জনাব আশরিফা তানজিম, অধ্যক্ষ, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডিডিআরসির নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ, পূরবী দত্ত, চিফ ইনষ্ট্রা্টকর, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, অনান্য প্রশিক্ষকবৃন্দ, প্রতিবন্ধী যুব নারী ও তাদের কেয়ারগিভারগন উপস্থিত ছিলেন।
এডভোকেসি সভার শুরুতে ডিডিআরসির নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ ডিডিআরসির প্রতিষ্ঠাতা কালীন সময় হতে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত কর্মসূচী তুলে ধরেন এবং জানান, ডিডিআরসি ২০০৫ সাল হতে কাজ শুরু করার পর ২০১৫ সাল হতে চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহিত প্রতিবন্ধী যুব নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ে বিস্তারিত কর্মসূচী বাস্তাবয়ন করে এসেছে।
ডিডিআরসির ফিল্ড ট্রেনিার জনাব নুরুন্নাহার তার সূচনা বক্তব্যে ডিডিআরসির মাঠ পর্যালে প্রতিবন্ধী শিশু ও যুবদের বিস্তারিত কর্মসূচী তুলে ধরেন। তিনি জানান, ডিডিআরসি বিগত ২১ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৫০০ প্রতিবন্ধী শিশু ও যুবদের উন্নয়নে অবদান রেখে আসছে। ডিডিআরসি মূলত সমাজ ভিত্তিক পুনর্বাসনের ৫টি বিভাগ যথা স্বাস্থ্য, শিক্ষা, জীবিকায়ন, ক্ষমতায়ন ও সামাজিকায়ন বিষয়ে প্রতিবন্ধী শিশু ও যুবদের সেবা প্রদান করে আসছে।
ডিডিআরসির প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ ইসহাক মিয়া সকলের উপস্থিতিতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে তিনি ডিডিআরসির পরিচিতি, ডিডিআরসির প্রকল্প পরিচিতি, যুব নারীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা, প্রতিবন্ধিবান্ধব কর্মপরিবেশ ও সুনির্দিষ্ট সুপারিশমালা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আশরিফা তানজিম চট্টপগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিস্তারিত সেবাসমূহ আলোচনায় জানান যে, তার প্রতিষ্ঠান প্রবাসি কল্যাণ অধিদপ্তর এবং অর্থমন্ত্রনালয়ের মাধ্যমে একাধিক দক্ষতা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করেন। যার মধ্যে উল্লেখযোগ্য দক্ষতা প্রশিক্ষণগুলি হলো গ্রাফিক্স ডিজাইন, বিউটিফিকেশন, টেইলরিং, ফ্যাশন ডিজাইন এবং বেকারি ও পেষ্ট্রি। এছাড়া নারী ও পুরুষের উভয়ের জন্য রয়েছে ৩ মাস মেয়াদী ড্রাইভিং প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণগুলি বিনা খরচে যোগ্যতাসম্পন্ন যুবরা পেতে পারেন। যার মধ্যে প্রতিবন্ধী যুবদের জন্য ৫% কোটা সংরক্ষিত থাকে।
তার বক্তব্যে আরো বলেন, তাদের প্রতিষ্ঠানে বাছাইকৃত প্রতিবন্ধী যুবরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এবং মাস শেষে মন্ত্রনালয়ে প্রতিবেদন আকারে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংরক্ষণ ও সরবরাহ করা হয়। তিনি কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে আরো জানান যে, সমাজের কোনো অংশ পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। প্রতিবন্ধী যুবরাও আমাদের মতো মানুষ, তাদেরও আগ্রহ আছে তাদের দক্ষতা উন্নয়ন করে সমাজে সমানভাবে জীবন যাপন করার।
সভার শেষে পর্যায়ে সভার সভাপতি ডিডিআরসির নির্বাহী পরিচালক জনাব শহিদুল ইসলাম সকলের অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন এবং আশা করেন আজকের এডভোকেসি সভার ফলে সিটি কর্পোরেশনের উল্লেখযোগ্য সংখ্য প্রতিবন্ধী যুব চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে আগ্রহী হবেন।
