back to top
Saturday, September 5, 2026

৩ দিন ব্যাপী স্বাধীন আনন্দ উৎসব ৩০ সেপ্টেম্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে

অনলাইন ডেস্ক | ২৪ আগস্ট, ২০২৬ ০৮:৫৪
দেশের অন্যতম সৃজনশীল ও সেবামূলক সংগঠন স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তন ও মুক্ত মঞ্চে আগামী ৩০ সেপ্টেম্বর, ১ ও ২ অক্টোবর তিন দিনব্যাপী স্বাধীন আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। তিন দিনের আয়োজনে প্রথম দিন এতিম শিক্ষার্থীদের খাদ্য বিতরণ, দোয়া, মিলাদ মাহফিল। দ্বিতীয়দিন গুণীজন সম্মাননা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতাপাঠ, আলোচনা, স্বাধীন প্রযোজিত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন নতুন কমিটির অভিষেক, আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানের এক প্রস্তুতি সভা ২৩ আগস্ট সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সংগঠনের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি এস.এম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুদ্দীন মোঃ ইমরুল কায়েস, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দীন চৌধুরী ইভান, ভাইস চেয়ারম্যান এম.এম মান্নান তোতা, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হামিদুল হক চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী মোজাম্মেল হক মানিক, এসিস্ট্যান্ট সেক্রেটারি সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিশান, নাট্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট এস.এম আজিজ, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাহিত্য সম্পাদক আলমগীর ইমন, শিক্ষা বিষয়ক সম্পাদক হাসিনা মমতাজ জোনাকি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, সহ অর্থ সম্পাদক শামসুল কবির মুকুল, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রানা, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক শাহাদাত হোসেন রাজীব, সহ আবৃত্তি সম্পাদক নাজমা নাজু, সহ সাংস্কৃতিক সম্পাদক এস. বি সুমি, সহ সমাজিক ও মানবকল্যাণ সম্পাদক মোঃ সালেহ আহমদ খোকন, সহ প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান বাবু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম হৃদয়, সিনিয়র সদস্য আরিফ সুলেমান, সিনিয়র সদস্য মশহুর রহমান মেহেদী, সদস্য আলমগীর আলম চৌধুরী, সদস্য জাকারিয়া সোহেল, মোহাম্মদ পারভেজ, শহীদুর রহমান, আতিকুর রহমান রহিম প্রমুখ।
নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য “স্বাধীন আনন্দ উৎসব” আয়োজনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
সভা শেষে নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি এসএম আজাদকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ