চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক স্থানীয়ভাবে ‘ডেবিট ইমন’-এর সহযোগী ও ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে বলে দাবি পুলিশের। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে আটক করা সম্ভব হয়।
ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘মোবারক নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান
