back to top
Saturday, September 5, 2026

বাঘাইছড়িতে পাহাড় ধস, অল্পের জন্য প্রাণে বাঁচল মা- মেয়ে

রাঙামাটি প্রতিনিধি | ৩০ আগস্ট, ২০২৬ ০৫:৩৬

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বাড়ি ভেঙে গেলেও অল্পের জন্য প্রাণে বাঁচলো মা- মেয়ে।

শনিবার (২৯ আগষ্ট) দিনগত মধ্যরাতে উপজেলারমারিশ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাবান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত মধ্যরাতে ইত্তুকমুয়া চাকমার ঘরের উপর আকস্মিকভাবে পাহাড় ধসে পড়ে। এতে ঘরবাড়িসহ পরিবারের সবকিছু ধ্বংস হয়ে যায়। তবে ঘরের ভিতরে থাকা মা- মেয়ে ঘুম থেকে উঠে প্রাণ নিয়ে নিরাপদে সরে যেতে পারে।

বর্তমানে ইত্তুকমুয়া চাকমার পরিবারের সহায়-সম্বল বলতে কিছুই নেই। পরিবারের সব জিনিসপত্র এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে তারা।

মারিশ্যা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আপন চাকমা বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাহাড় ধসে পরিবারটির সব গেছে। মা-মেয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছে। আমি উপজেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে তাদের, বাসস্থান ও আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছি

ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, আমাদের এখন মাথা গোঁজার ঠাঁই নেই, খাওয়ার কিছু নেই। প্রশাসন যদি পাশে না দাঁড়ায় তাহলে আমরা বাঁচবো কিভাবে।

এদিকে টানা বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন

সর্বশেষ