back to top
Saturday, September 5, 2026

আগামী ১ অক্টোবর মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ,প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনবধি | ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) ও বিশ্ব‌অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্র বার্ষকী ফাতেহা শরীফ উদযাপন এবং হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক প্রস্তুতি সভা ফটিকছড়ি নানুপুরস্থ রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট অনুষ্ঠিত সভায় আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি মওলানা মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বটন কুমার দে,মোহাম্মদ আবুল কালাম,সৈয়দ আব্দুল মান্নান,সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ মনিরুল ইসলাম,মোহাম্মদ রেজাউল করিম লিটন,মোহাম্মদ জিয়াউল হক মামুন,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ আবু সালেক,মওলানা মোহাম্মদ মঈন উদ্দিন,মোহাম্মদ মোরশেদুল আলম,
সৈয়দ নাজমুল হুদা ইয়াজ,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ সুমন,মোহাম্মদ আদিল প্রমুখ।
সেমা মাহফিল পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল,মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ আবু বক্কর।

ওরশ উপলক্ষে এন্তেজামীয়া কমিটির পক্ষে ব্যপক কর্মসূচী হাতে নেওয়া হয়।
উল্লেখ্য , আগামী ১ অক্টোবর ফটিকছড়ি নানুপুর হযরত মাওলানা মীর শরাফত উল্লাহ্ (রহঃ)’র বাড়ীস্থ রওজা শরীফ প্রাঙ্গনে হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ মহান ১৬ আশ্বিন মহাসমারোহে অনুষ্ঠিত হবে।এতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি এন্তেজামিয়া কমিটির পক্ষে দাওয়াত জানিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ