back to top
Tuesday, October 20, 2026

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নাবী (সাঃ) উদযাপন

| ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫০
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ- ই-মিলাদুন্নাবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নাবী(সাঃ) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আহমেদ শাহিন আলরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য ও মোটিভেশনাল আলোচক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন রেক্টর ও চীফ কো-অর্ডিনেটর(শিক্ষা) লে. কর্নেল মুহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী(অবঃ)।

মুখ্য আলোচক বলেন পৃথিবীর সকল ধর্মের সকল শীর্ষ ধর্মীয়নেতারা হযরত মুহাম্মদ (সাঃ) কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুসরনীয় একমাত্র আদর্শ হিসাবে একবাক্যে স্বীকৃতি দিয়েছেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করার পর স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। শ্রেষ্ঠ প্রতিযোগিদের উপস্হাপনায় কেরাত, নাত ও বক্তৃতার পর মুখ্য আলোচকের সংক্ষিপ্ত বায়োডাটা পড়ে শুনান অনুষ্ঠানের কো- আহবায়ক হেড মাওলানা মুফতি আতাউল্লাহ বাহারী।

সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদের নির্দেশনায় বিভিন্ন হাদিসের শৈল্পিক উপস্হাপনার মাধ্যমে অডিটরিয়ামটি দৃষ্টিনন্দন হয়ে উঠে। অনুষ্ঠানে সহকারি শিক্ষক মুশফিক ইলাহী ও আরিফুল ইসলামের তত্বাবধানে নির্বাচিত শিক্ষার্থীরা গজল পরিবেশন করে। আনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক হাফেজ জিল্লুর রহমান এবং অনুষ্ঠান শেষে সহকারি অধ্যাপক আরিফুর রহমানের ব্যবস্হাপনায় সুস্বাদু তবারুক উপস্হিত সকলের মাঝে বিতরন করা হয়। অনুষ্ঠানে এম এম ইস্পাহানি লি. পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠাননের পক্ষে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ