back to top
Tuesday, October 20, 2026

বেগমগঞ্জে মোটরসাইকেলে গাঁজা পাচার, গ্রেপ্তার ২

নুশরাত রুমু, নোয়াখালী : | ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৩

নোয়াখালীর বেগমগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবির যৌথ দল। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজারের পশ্চিম গলি মাদ্রাসা রোডের জননী মেডিকেলের সামনে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী ও এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর সদস্যরা মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করে একটি কালো স্কুলব্যাগ থেকে গাঁজা উদ্ধার করেন।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লার কোতয়ালী থানার উত্তর মাজিগাছা এলাকার ফরহাদ হোসেন (২০) এবং বুড়িচং থানার কোদালিয়া এলাকার মো. ইকবাল হোসেন (২৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় ডিএনসির উপপরিদর্শক মো. আশরাফুল আলম বাদী হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ