back to top
Tuesday, October 20, 2026

হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত ও রওজা শরীফ নির্মাণ কাজের উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি | ০৩ অক্টোবর, ২০২৬ ০৫:৩১

বিশ্ব‌অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর করুণাধন্য হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর ৯তম বার্ষিক ওরশ শরীফ মহান ১৬ আশ্বিন ১ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর হযরত মাওলানা মীর শরাফত উল্লাহ্ (রহঃ)’র বাড়ীস্থ রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উপলক্ষে রওজা শরীফ গোসল,কোরআন খতম,গাউছিয়া খতম,আলোচনা সভা,মিলাদ ক্বেয়াম,তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন এবং রওজা শরীফের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন,মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসাইন মির্জাপুরী(ম.)।
অতিথি ছিলেন,পীরজাদা হযরত সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী(ম.),মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য এইচএম জসিম উদ্দিন জিকু,উম্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক মওলানা মোহাম্মদ আবুল কালাম, মাদ্রাসা-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী এর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন,প্রভাষক মাওলানা তাকরিম উদ্দিন,মোহাম্মদ ইমাম হোসাইন,মাষ্টার মোহাম্মদ নাছির উদ্দিন,গাউছিয়া হক মনজিল অফিস কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন।
বক্তাগণ বলেন,মুনিবের প্রতি একজন আশেকের প্রেম ও ত্যাগ কিরূপ হওয়া উচিত হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) হলেন দৃষ্টান্ত।তিনি ছিলেন,মুনিবের কদমে উৎসর্গীত। নিজের জীবন যৌবন কাঠিয়েছেন মুনিবের দিকে চেয়ে। তাই তাঁর শান মান আজ এত জৌলুস পূর্ণ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
মীর শফি উল্লাহ,হাজ্বী মোহাম্মদ ইউছুপ,বটন কুমার দে,মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আবুল কালাম,লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাই,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল হক,রেজাউল করিম লিটন,জিয়াউল হক মামুন,মীর মোহাম্মদ আকবর,মোহাম্মদ হারুন,মোহাম্মদ এয়াকুব,আলি নেওয়াজ,মোহাম্মদ মোরশেদুল আলম,আলি আকবর,মোহাম্মদ সরওয়ার,নাজিম উদ্দিন,সৈয়দ মোহাম্মদ ইয়াজ প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম।
ছেমা মাহফিল পরচালনা করেন,সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল।মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন,মোহাম্মদ আবুল কাসেম,মোহাম্মদ আবু বকর,মোহাম্মদ জালাল উদ্দীন রুমি,মোহাম্মদ আরমান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ