back to top
Tuesday, October 20, 2026

চকরিয়ায় শিশু নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

বশির আল মামুন, চটগ্রাম: | ০৭ অক্টোবর, ২০২৬ ১২:৩০

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শিশু নির্যাতন মামলার এক আসামী গ্রেফতার করেছে। বুধবার (৭ অক্টোবর) চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড চিরিংগা মাস্টার পাড়া তানযিমুল কোরআন হিফজ মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নাম আরিফ উল্লাহ (২৩) সে ওই মাদ্রাসার শিক্ষক ও কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জুম্মা পাড়ার শহীদুল্লাহর ছেলে বলে জানাা গেছে।

পুলিশ জানিয়েছে চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসায় পড়াশোনারত ১০ বছর বয়সী এক শিশুকে ২০ টাকা চুরির অভিযোগে আসামি মারধর ও নির্যাতন করেন| অভিযোগে আরও উল্লেখ করা হয়, শিশুটিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত, গলা চেপে ধরা, কিল-ঘুষি ও লাথি মারাসহ মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে|
পরবর্তীতে শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়| কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন| এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন| এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করেছে।
কক্সবাজেরের পুলিশ সুপারের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজের তত্ত্বাবধানে চকরিয়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করেন।

আরও পড়ুন

সর্বশেষ