উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং এর দৌরাত্ম সিমাহিন ভাবে বৃদ্ধি পেয়েছে এনিয়ে মানুষের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ছে। এই এলাকায় বিগত বছরগুলোতে ছোট ছোট চুরির ঘটনা ঘটলেও গত বৃহস্পতিবার দিন দুপুরে মধ্যে বেতাগী চম্পাতলী এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়, জানাযায় , চম্পাতলী আবাসন এলাকার মাদক আসক্ত কিশোরা রাতের অন্ধকারে রিক্সাব্যান, অটোরিক্সার ব্যটারী, কাটের গুঁড়া, সড়কের ব্রীজ নির্মানের কাজের জন্য রাখা লোহাররড চুরির ঘটনা ঘটলেও দিন দুপুরে ঘরের লোহার দরজা ভেঙে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে।
গত বছর বেতাগী ইউনিয়ন পরিষদের নিকটে প্রবাসী বেলাল এর গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি, বেতাগী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দের নিকটবর্তি তৈয়ব মিস্ত্রি একটি রিক্সব্যান চুরি, সড়কের কাজে রাখা লোহার রট চুরি স্থানীয় মাদক আসক্ত এক কিশোর ধরা পড়ে, এর কিছু দিন শান্ত পরিবেশ থাকলেও এখন সিমাহিন ভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা, এনিয়ে সচেতন মহল গভীর উদ্যেগ প্রকাশ করে বলেন ইউনিয়ন পরিষদের নিকটে এই ধরনের ঘটনা ঘটলেও স্থানীয় প্রশাসন ও গ্রাম পুলিশ তাদের সামনে ঘটলেও রহস্য জনক কারণে আমলে নিচ্ছেন না, মমতাজুল হক বলেন এখান কার মাদক আসক্ত কিশোররা মাদকের টাকা জোগার করতে এই ঘটনা ঘটাছে, জনৈক ইউনুস মিয়া বলেন তাহার ভগ্নীপতি চাকুরির কারনে শহর থাকে ঘরে কোন লোক নাথাকায় ঘরে কিছু নাপেশে ঘরে দরজা ভেঙে নিয়ে গেছে, বেতাগী ৪ নং ওয়াডের মেম্বার আশরাফুল করিম বলেন এলাকার মাদকা কিশোররা এই ঘটনাশ জড়িত, এনিয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির আহমেদ বলেন, এসব বন্ধে কঠোর পদপক্ষে নেওয়া হবে।
