বাঁশখালীর কৃতী ব্যক্তিদের অবদান স্মরণ, আজীবন দাতা সদস্যদের স্বীকৃতি প্রদান এবং ঐতিহ্য সংরক্ষণের প্রত্যয়ে চট্টগ্রামে মরণোত্তর সম্মাননা ও আজীবন দাতা সদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঐতিহাসিক বিগ ভলিউম গ্রন্থের অনলাইন সংস্করণের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বক্তব্যে তিনি বাঁশখালীবাসীর পাশে থাকার আশ্বাস দেন। যেকোনো প্রয়োজনে বাঁশখালীর মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) এবং চিকিৎসক ডা. রশিদ আহমেদ চৌধুরী।
এ ছাড়া সমিতির প্রধান উপদেষ্টা ড. সিদ্দিক আহমেদ চৌধুরী এবং উপদেষ্টা অ্যাডভোকেট আলহাজ্ব ইফতেখার হোসেন চৌধুরী মহসিন ও অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ছরওয়ার কামাল।
এ সময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বাঁশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, জ্ঞানী-গুণীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য ও কৃতী ব্যক্তিদের অবদান সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাঁশখালীর সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
