back to top
Tuesday, October 20, 2026

বাঁশখালীতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির নতুন শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০২৬ ০৮:০৩

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক প্রতিষ্ঠান শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের নতুন শাখা।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলায় অবস্থিত শাখাটির উদ্বোধন করা হয়।

ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এ শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ডা. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরন বাঁশখালী শাখার চেয়ারম্যান এ এ জি তাসাদ্দেক মর্তুজা, ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন, পরিচালক আনিসুল আজমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবা যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং বাঁশখালীর সাধারণ রোগীরা যেন সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এ প্রতিষ্ঠানের মাধ্যমে বাঁশখালীর মানুষ আধুনিক ডায়াগনস্টিক সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধন শেষে সংসদ সদস্য ল্যাবরেটরির সার্বিক ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ