back to top
Tuesday, October 20, 2026

রামগড়ে শতাধিক অসহায় সনাতনীর মধ্যে পূজার বস্ত্র বিতরণ

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি) | ১৭ অক্টোবর, ২০২৬ ১১:৫৮

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে সনাতন ছাত্র যুব পরিষদ, রামগড় উপজেলা শাখা। শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীতে সংগঠনটির উদ্যোগে মাতৃসম্মেলন, গীতাদান, শিক্ষা উপকরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ির নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রামগড়ের শতাধিক অসহায় সনাতন ধর্মাবলম্বীর হাতে পূজার নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন উচ্চবিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে গীতা বিতরণেরও আয়োজন ছিল।

অনুষ্ঠানে রামগড়ের সনাতনী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিংকন চৌধুরী। বক্তব্য দেন কমল মজুমদার,  রামেশ্বর শীল, বাদল চক্রবর্তী, মিসেস রত্না ভৌমিক এবং সনাতন ছাত্র যুব পরিষদ, রামগড় উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শ্যামল রুদ্র। এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন পৌর শাখার সাধারণ সম্পাদক ত্রিদীপ ত্রিপুরা ও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অনিক দাশ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সনাতন ছাত্র যুব পরিষদ, রামগড় উপজেলা শাখার সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ। বক্তারা বলেন, দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করার মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

সর্বশেষ