back to top
Tuesday, October 20, 2026

ছনুয়া স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু সচেতনতা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

| ১৯ অক্টোবর, ২০২৬ ১৪:১৯

তৌহিদ-উল বারী, (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন করতে ডেঙ্গু সচেতনতামূলক সমাবেশ ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার আয়োজিত এ সমাবেশে পরিবার পরিকল্পনা পরিদর্শক ছরওয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আক্তার।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কর্মকর্তা লুৎফর রহমান, গ্রীণ হিল-ইউএনএফপি-এর প্রোগ্রাম অফিসার মো. শাহাব উদ্দিন এবং মিডওয়াইফ মনিকা আক্তার।

এ সময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আনোয়ারুল আজিম মঈনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ