back to top
Tuesday, October 20, 2026

সন্দ্বীপে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান

আবদুল হান্নান হীরা ( চট্টগ্রাম ) | ২০ অক্টোবর, ২০২৬ ১৫:৪৫

সন্দ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ড এর সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের কালী মন্দির, রাম ধুপীর বাড়ীর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সন্দ্বীপ পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামীর সম্ভাব্য পৌরসভা ৮নং হতে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ, আয়োজকদের প্রস্তুতি ও ভক্তদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
এ সময় মো. মিজানুর রহমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”
তিনি আরও বলেন, “সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আমি সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের পাশে থাকতে চাই। মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া, এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই। আমরা সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে পারি—এটাই আমার প্রত্যাশা।”
পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানান।
ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সন্দ্বীপ পৌরসভার সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মো. মিজানুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ