back to top
Sunday, November 22, 2026

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।

নিজস্ব প্রতিবেদক | ০১ নভেম্বর, ২০২৬ ০৮:১৬

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
ফলাফল প্রকাশের পর এখন শুরু হবে জীবনের নতুন এক অধ্যায়। কারও স্বপ্ন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, কেউ উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবে বিদেশে। কেউ বেছে নেবে কর্মজীবন, দেশে কিংবা বিদেশে ওয়ার্ক পারমিটের মাধ্যমে নতুন সম্ভাবনার সন্ধান করবে। আবার কেউ হয়তো উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে শুরু করবে নিজের ব্যবসা।
সবার পথ এক নয়, স্বপ্নও এক নয়। তাই প্রত্যেকের সিদ্ধান্ত, পছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সম্মান জানানো জরুরি। মনে রাখতে হবে, জীবনে সফল হওয়ার কোনো একটিমাত্র পথ নেই।
Go-Educate Consultancy ২০২০ সাল থেকে শত শত শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার স্বপ্নপূরণে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
যারা প্রত্যাশিত ফলাফল পেয়েছ, তাদের অভিনন্দন। আর যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওনি, মনে রেখো—একটি পরীক্ষার ফলাফল কখনোই তোমার জীবনের চূড়ান্ত পরিচয় নয়।
সবার আগামী দিনের পথচলা সুন্দর ও সফল হোক।
শুভকামনা রইল ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য।
সৈয়দ নাদিমুল আহাসান
পরিচালক, গো-এডুকেট কনসালটেন্টসি

আরও পড়ুন

সর্বশেষ