চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ডাঃ আহমেদ উল্লা – ছালেহা আল জাদিদ দাখিল মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য অর্জন করেছে। উল্লেখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় “জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬” এ অংশগ্রহণ করে ডাঃ আহমেদ উল্ল্যা-ছালেহা আল জাদিদ দাখিল মাদ্রাসা থেকে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতায় “মিনহাজুল ইসলাম তাজবি” ১ম স্থান অর্জন করেছে।
এছাড়াও রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় ইব্রাহিম বিন শামীম ও এস.এম. আশফাক এলাহী তাহসিন -২য় ও ৩য় স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। তাদের এ গৌরব অর্জনে প্রতিষ্ঠাতা সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান
সাফল্য অর্জনকারী শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম
আবদুল হান্নান হীরা ( সোনালী সন্দ্বীপ) | ০৬ নভেম্বর, ২০২৬ ১৬:০৯
