back to top
Sunday, November 22, 2026

আটলান্টিক সিটিতে ভক্তি, ঐতিহ্য ও আনন্দের আবহে মহাসমারোহে অন্নকূট উৎসব

নিজস্ব প্রতিবেদক | ১০ নভেম্বর, ২০২৬ ০৬:৩৩

অ‍্যাটলানটিক সিটিতে অন্নকূট উৎসব

নিউ জার্সির আটলান্টিক সিটিতে অন্নকূট উৎসব উদ্‌যাপিত হয়েছে।
নয় নভেম্বর, সোমবার আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউয়ের হিন্দু মন্দিরে ও পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অন্নকূট উৎসব উদ্‌যাপিত হয়।
এই উৎসব গোবর্ধন পূজা হিসেবেও পরিচিত।
অন্নকূট উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অন্নকূট উৎসবের তাৎপর্য শীর্ষক আলোচনা, হরিনাম সংকীর্তন,সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
হিন্দু ধর্মাবলম্বীরা এই শুভ দিনটিতে তাদের বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ ও রঙ্গোলি দিয়ে সাজিয়ে উৎসব পালন করেন।
অন্নকূট উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন এবং অন্নকূট উৎসবের তাৎপর্য তুলে ধরেন।
আটলান্টিক সিটিতে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অন্নকূট উৎসব উপলক্ষে ওইদিন মন্দিরে ও প্রার্থনা হলে বিভিন্ন পদের উপাচার নিয়ে সমবেত হন।
ভক্তকূলের অন্নকূট উৎসবের মহাপ্রসাদ আস্বাদন করার মধ্য দিয়ে অন্নকূট উৎসবের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

সর্বশেষ