back to top
Sunday, November 22, 2026

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাসহ গ্রেফতার ৭

রাঙামাটি প্রতিনিধি | ১২ নভেম্বর, ২০২৬ ১০:৪০

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাঙামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার (৭২) এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. বদরুল (৩৪)। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া চুরির অভিযোগে মো. শাহিদুল ইসলাম (৩৭) এবং গণউপদ্রবকারী হিসেবে মো. শাহ আলমকে (৫৪) গ্রেফতার করা হয়। অন্যদিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তালাশি (৩৫), মো. তারেক (২১) ও উজ্জ্বল চাকমাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ