সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৭-২০২৮) দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ গত ১১ নভেম্বর নগরীর খুলশী গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে সম্পন্ন হয়। এ উপলক্ষ্যে দুই পর্বের অনুষ্ঠান মালায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সদ্য বিদায়ী এডহক কমিটির সভাপতি এডভোকেট মো. আবু তাহের। তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রথম পর্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, এডভোকেট এম এ বারী, এডভোকেট মো. শাহাদাত হোসেন,মো. শামসুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন,মাহবুবুল মাওলা রিপন, অধ্যক্ষ মো. নাছির উদ্দিন ও এডহক কমিটির সদস্য সচিব সাইফুর রহমান লিংকন। বিদায়ী কমিটির আহবায়ক এডভোকেট মো. আবু তাহের তাদের ৬ মাসের কার্যকালে একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন এডহক কমিটির সম্মানিত সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে এডহক কমিটির সদস্যবৃন্দ যেভাবে দিন রাত পরিশ্রম করে নতুন প্রায় নয়শত ভোটার/আজীবন সদস্য সংগ্রহ তাদের আইডি কার্ড প্রস্তুত এবং একটি গুরুত্বপূর্ণ স্মরণিকা প্রকাশ করেছেন। সর্বোপরি একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। এজন্য তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন ও সাধারণ সম্পাদক জনাব মো. আমজাদ হাসেন এর নিকট এসোসিয়েশনের দায়িত্বভার হস্তান্তর করেন।
২য় পর্বে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আমজাদ হাসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, অধ্যাপক শামসুল কবির শামীম, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজুন্নেসা সোমা ও কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব দাউদ খালেদ চৌধুরী কাইজার। নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, ‘এই এসোসিয়েশনকে আমরা দলমত নির্বিশেষে সন্দ্বীপবাসীদের জন্য একটি সার্বজনিন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবো।’ তিনি সন্দ্বীপের মৌলিক সমস্যাগুলো বিশেষ করে যাতায়াত ও যোগাযোগ সমস্যার সমাধানে সর্বোচ্চ কাজ করে যাবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তাদের দুই বছর মেয়াদকালে সন্দ্বীপ ও সন্দ্বীপবাসীদের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এসোসিয়েশনের সকল সম্মানিত আজীবন সদস্যবৃন্দ ও সন্দ্বীপবাসীকে তাদের নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বিদায়ী এডহক কমিটি ও নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর নবনির্বাচিত ।
সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ
| ১২ নভেম্বর, ২০২৬ ১১:৫৩
