back to top
Sunday, November 22, 2026

ফুলবাড়ীতে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগ, অপরাধীদের শনাক্তে তদন্ত জোরদারের দাবি

| ১৬ নভেম্বর, ২০২৬ ০২:১৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলা পরিষদের প্রধান ফটকে পবিত্র আল-কোরআনের পোড়া অংশের সঙ্গে অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে টাঙিয়ে রেখে যায়। বিষয়টি সকালে স্থানীয়দের নজরে এলে মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার দায়িত্বশীল নেতারা ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে বৈঠক করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃবৃন্দকে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করা গেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ