back to top
Sunday, November 22, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে হঠাৎ তিন দিনের ছুটি ঘোষণা

| ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০৫

উদ্ভূত পরিস্থিতির কারণে টানা তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

তবে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম। অর্থাৎ সাধারণ অফিস বন্ধ থাকলেও এসব কার্যক্রম চালু থাকবে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

আরও পড়ুন

সর্বশেষ