back to top
Sunday, November 22, 2026

জয় বাংলা স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

| ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০৪

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিক তথ্যে, জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। হামলার বিষয়ে বিস্তারিত তথ্যও জানা যায়নি। সূত্র:আরটিভি

আরও পড়ুন

সর্বশেষ