back to top
Sunday, November 22, 2026

স্নাতক পাসে মধুমতি ব্যাংকে চাকরি, বেতন আলোচনা সাপেক্ষে

| ২০ নভেম্বর, ২০২৬ ০৯:০৩

বেসরকারি খাতের মধুমতি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব কমন সার্ভিসেস ডিভিশন পদে একজন কর্মী নিয়োগ দেবে। এ পদে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ৩০ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে পূর্ণকালীন ভিত্তিতে কাজ করতে হবে। কর্মস্থল হবে ঢাকায় এবং কাজের ধরন অফিসভিত্তিক। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ ডিসেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদন করতে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া লিংক অনুসরণ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

আরও পড়ুন

সর্বশেষ