back to top
Tuesday, November 24, 2026

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

| ২৪ নভেম্বর, ২০২৬ ০২:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন তিনি।

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও দেখবেন তিনি।

উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে।

এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে এই প্রথমবারের মতো সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

সর্বশেষ