back to top
Monday, November 23, 2026

শুক্রবার

০৯ জানুয়ারি ২০২৬

Logo
QR Code

ইপিজেড এলাকা থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

জানা গেছে, ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে বুধবার দুপুরের দিকে কফিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। তিনি টাকা নিয়ে অফিসে যাওয়ার পথে মো. কফিল উদ্দিন ও নুর উদ্দিন

প্রকাশ সেকুল পথরোধ করে মারধর করতে থাকে। এক পর্যায়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কফিরুল ইসলামের তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান শনাক্ত করে ইপিজেড থানা পুলিশ।