back to top
Wednesday, November 25, 2026

শুক্রবার

০৯ জানুয়ারি ২০২৬

Logo
QR Code
রাউজান

রাউজান থানার হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানায় দায়েরকৃত হত্যা মামলাসহ মোট চার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. আব্বাস রাউজানের পূর্ব গুজরা কোরআন মঞ্জিল এলাকার মৃত হোসনুজ্জামানের ছেলে। তিনি রাউজান থানায় দায়েরকৃত অস্ত্র উদ্ধার সংক্রান্ত একটি মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আব্বাসের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আরও বলেন, থানার পূর্ব তদন্ত থেকে জানা গেছে, সাজাপ্রাপ্ত মামলায় আসামি আব্বাসের হেফাজত থেকে একটি এ কে–৪৭ (অটোমেটিক ভারী আগ্নেয়াস্ত্র), ১০৫ রাউন্ড গুলি, ১০টি চার্জার ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল।

আদালত তদন্ত আমলে নিয়ে তাকে সাজা প্রদান এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। সাজা এড়াতে আসামি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আত্মগোপনে ছিলেন।