back to top
Tuesday, November 24, 2026

শুক্রবার

০৬ ফেব্রুয়ারি ২০২৬

Logo
QR Code

ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে সড়ক অবরোধ চট্টগ্রামে 

সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা ২ নম্বর গেট মোড়ে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্রজনতা এসে তাতে যোগ দেন। এতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লুকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি–হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির–জাবির’ এবং ‘ব্লকেড ব্লকেড, সারাবাংলা ব্লকেড’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পাশাপাশি বিচার দাবিতে

আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি করেন।

এর আগে, রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে অগ্রসর হওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন।