back to top
Tuesday, November 24, 2026

রবিবার

১০ মে ২০২৬

Logo
QR Code

ফটিকছড়িতে মাথাবিহীন লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি মাথাবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ৯ মে উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খুঁজতে গিয়ে ঝোপের ভেতর মাথাবিহীন মরদেহটি দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করেন। মরদেহের মাথা না থাকায় এবং শরীরে পচন ধরায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর অপরাধীরা পরিচয় গোপন

রাখতে মাথা বিচ্ছিন্ন করে লাশটি এই নির্জন আশ্রয়ণ প্রকল্প এলাকায় ফেলে গেছে। ঘটনাস্থলের আশেপাশে মাথাটি বা রক্তের কোন দাগ দেখা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অপরাধী শনাক্ত ও নিখোঁজ মাথাটি উদ্ধারে চিরুনি অভিযান শুরু হয়েছে।”