back to top
Tuesday, November 24, 2026

বুধবার

১২ আগস্ট ২০২৬

Logo
QR Code

লামায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আসন্ন ২০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা শহরের আরামবাগ রেস্টুরেন্টের দ্বিতীয় তলাস্থ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরশহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিরাজ, যুগ্ন আহবায়ক পিন্টু মিয়া ও শাখাওয়াত হোসেন মুর্শেদ

প্রমুখ। এতে উপজেলার সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড নেতৃত্ববৃন্দ অংশ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে উপজেলা স্বেচ্ছ^াসেবক দলের আহবায়ক মো. জাকির হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা শহরের বিভিন্ন স্থানে পোষ্টার টাঙ্গানো হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকির হোসনে বলেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আালোচনা সভা, পোষ্টারিংসহ নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ঝাকঝমকপূর্ণভাবে প্রুিতষ্ঠা বার্ষিকী পালনের জন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।