back to top
Monday, November 23, 2026

শনিবার

২২ আগস্ট ২০২৬

Logo
QR Code

বাঁশখালী মনছুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আহমদ ছগির, সম্পাদক মনির উদ্দিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (২২ আগষ্ট) ইলেকশন ও ব্যালটের মাধ্যমে ব্যবসায়ীদের ভোটে দুই বছরের জন্য নতুন এ কমিটি নির্বাচিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মৌলানা আহমদ ছগির এবং সাধারণ সম্পাদক পদে মনির উদ্দিন সিকদার নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি আগামী দুই বছর মনছুরিয়া বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ীদের কল্যাণে দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মোরশেদ আলম এবং অর্থ সম্পাদক হিসেবে মাহমুদ হোসেন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাদ্দাম হোসেন, মৌলানা মোস্তাক আহমেদ ও মোঃ সেলিম। এ নিয়ে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও তিনজন

সদস্যসহ মোট সাত সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হওয়ায় মনছুরিয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সভাপতি মৌলানা আহমদ ছগির ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন সিকদার ব্যবসায়ী সমাজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে বাজারের ব্যবসায়ীদের ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে মনছুরিয়া বাজারকে আরও সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রয়েছে নতুন কমিটির সদস্যদের।