back to top
Sunday, November 22, 2026

বুধবার

২৮ অক্টোবর ২০২৬

Logo
QR Code

লামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার নজিরবীহিন ফ্যসিষ্ট আওয়ামী তান্ডব ও নৃশংসতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। এই নারকীয হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বান্দরবান জেলার লামা উপজেলা শাখার নেতৃবৃন্দরা। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ

সম্মুখ সড়কে মিলিত হয় এক সমাবেশে। এতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা শাখার সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম ও সেক্রেটারী জেনারেল মো. ফরিদুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি সাকিবুল হাসান মারুফ, বাংলাদেশ জামাযাতে ইসলামী’র যুব বিভাগের উপজেলা সেক্রেটারী আজিমুল ইসরাম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে নিহত শহিদদের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।