বুধবার
০৪ নভেম্বর ২০২৬
আগামী ৮নভেম্বর ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে বিএনপির চার ইউনিটের উদ্যোগে বুধবার ৪ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন-ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন– “আগামী ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বিদেশী চক্রান্ত ও স্বৈরাচারের হাত থেকে প্রিয় মাতৃভূমি ও বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়েও যেকোনো দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করতে ফটিকছড়ি বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আগামী ৮নভেম্বর গৃহীত কর্মসূচি ফটিকছড়িতে
যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সেক্রেটারী জহির আজম চৌধুরী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, দুবাই বিএনপি সভাপতি রফিকুল আলম, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সরোয়ার হোসেন মেম্বার, আবুল খায়ের, আবু মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী, এয়াকুব শহিদ, এস এম মুনসুর, ফরিদুল আলম, নুরুল হুদা, মহিন উদ্দিন, আজম খান, হাসানুল কবির, বেলাল মেম্বার, আহমদ রশিদ চৌধুরী, দৌলত মিয়া, জাহেদুল ইসলাম মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিঞ্চ ওমর ফারুক, সাইফুল হায়দার রাসেলসহ আরো অনেকেই।