back to top
Sunday, November 22, 2026

বৃহস্পতিবার

০৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

ফটিকছড়ির উন্নয়ন ও বরাদ্দ নিয়ে এমপি সরোয়ার আলমগীরের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের বৈঠক

ফটিকছড়ি সংসদীয় এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমের সঙ্গে বৈঠক করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

বুধবার (৪ অক্টোবর) সংসদ সদস্য সরোয়ার

আলমগীরের গ্রামের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফটিকছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বরাদ্দের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ফটিকছড়ির উন্নয়নকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় বরাদ্দ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।